এয়ারএশিয়ার শেয়ারে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ১৬২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া মালয়েশিয়ার বিমান এয়ারএশিয়ার শেয়ারে ধস নেমেছে।
কুয়ালালামপুর শেয়ারবাজারে গত সোমবার প্রতিষ্ঠানটির শেয়ার ৭ দশমিক ৮ শতাংশ পড়ে যায়। গত তিন বছরে এয়ারএশিয়ার শেয়ারের দাম এতটা পড়েনি।
এরই মধ্যে গতকাল মঙ্গলবার আবার জাভা সাগর থেকে ৪০টি লাশ উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।
বিশ্লেষকেরা বলছেন, যাত্রী নিয়ে বিমান নিখোঁজ হয়ে যাওয়ার এই ঘটনা ভ্রমণকারীদের এই বিমানে চড়ার ক্ষেত্রে উদ্বিগ্ন করতে পারে। আর এটি আগামী বছরে এয়ারএশিয়ার মুনাফা অর্জনকে বাধাগ্রস্ত করতে পারে। সূত্র: রয়টার্স।