করসংক্রান্ত তদন্তে অভিযুক্ত ট্রাম্প অর্গানাইজেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করসংক্রান্ত অপরাধের অভিযোগের তদন্তে অভিযুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি। কোম্পানির আর্থিক প্রধান অ্যালান ওয়েইসবার্গকে (৭৩) অভিযুক্ত করা হয়েছে। তবে নির্দিষ্ট কোন অভিযোগ আনা হয়েছে, তা এখনো স্পষ্ট হয়। খুব অল্প সময়ের মধ্যে তা জানা যাবে বলে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়।

তবে ট্রাম্প এ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে জড়িত নন বলেই মনে করা হচ্ছে। ট্রাম্প অর্গানাইজেশন একটি পরিবার হোল্ডিং সংস্থা। হোটেল, গল্ফ ক্লাবসহ নানা ধরনের ব্যবসা রয়েছে তাদের।

অভিযোগের এ বিষয়ে ট্রাম্প এবং তাঁর সহযোগীরা বলেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত রাজনৈতিকভাবে মদদ পেয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে এক বিবৃতিতে ওয়েইসবার্গ বলেন, বিষয়টি খুবই সাধারণ ও কোনোভাবেই অপরাধ নয়।

যদি ট্রাম্প অর্গানাইজেশন দোষী সাব্যস্ত হয়, তবে কিছু ব্যবসায়িক অংশীদার ট্রাম্প সংস্থার সঙ্গে তাদের সম্পর্কের ইতি টানতে পারে। এ ছাড়া জরিমানার মুখোমুখি হতে পারে সংস্থাটি। জানুয়ারিতে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে নজিরবিহীন তাণ্ডবের ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ।