কলকাতায় উড্ডয়ন বাড়াল এমিরেটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় ফ্লাইট তথা উড্ডয়ন কার্যক্রম পরিচালনার নবম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে আগামী ২৯ মার্চ থেকে শহরটিতে সাপ্তাহিক ফ্লাইট শুরু করবে এমিরেটস। একই সঙ্গে একটি দৈনিক ফ্লাইট পরিচালনায় প্রথম শ্রেণির সুবিধাসংবলিত বোয়িং ৭৭৭-২০০ইআর উড়োজাহাজ ব্যবহার করবে। সাপ্তাহিক ফ্লাইটটি প্রতি বুধবার কলকাতা-দুবাই পথে চলাচল করবে। আর প্রথম শ্রেণির সুবিধাসংবলিত দৈনিক ফ্লাইটটিতে ১২টি প্রথম শ্রেণি, ৪২টি বিজনেস শ্রেণি ও ২২০টি ইকোনমি শ্রেণির আসন থাকবে। নতুন উদ্যোগের ফলে দুবাই-কলকাতা-দুবাই পথে সপ্তাহে ২৫০টি যাত্রী আসন বাড়বে। এই পথে ২০০৬ সালের ২৬ মার্চ এমিরেটস প্রথম উড্ডয়ন কার্যক্রম শুরু করে এবং এ পর্যন্ত ১৬ লাখেরও বেশি যাত্রী ও ৫৫ হাজার টন মালামাল পরিবহন করেছে। কলকাতায় নতুন ফ্লাইটটি চালুর ফলে ভারতের ১০টি গন্তব্যে এমিরেটসের সাপ্তাহিক উড্ডয়ন সংখ্যা ১৮৬টিতে উন্নীত হবে।
বিজ্ঞপ্তি