কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় দুই দিনব্যাপী তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন বা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট শুরু হচ্ছে আজ শুক্রবার। নগরের সায়েন্স সিটির সামনে মিলনমেলা ময়দানে বেলা ১১টায় সম্মেলনটির উদ্বোধন করবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
সম্মেলনের অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংসহ দেশ-বিদেশের অনেক শিল্পপতি যোগ দেবেন।
সব মিলিয়ে সম্মেলনে বাংলাদেশের ৫৭ সদস্যের একটি শিল্প প্রতিনিধিদল যোগ দিচ্ছে। এ ছাড়া যোগ দেবে চীন, পোল্যান্ড, জার্মানি, জাপান, কোরিয়া, ইতালি, নরওয়ে, কানাডা, যুক্তরাজ্য ও থাইল্যান্ডের শিল্প খাতের প্রতিনিধিদল।