চিকিৎসাপ্রযুক্তিতে পড়তে ডিডিএমআই
মেডিকেল টেকনোলজিস্টের চাহিদা বাড়ছে। এসএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে পড়াশোনার জন্য চার বছর মেয়াদি ডিপ্লোমা করার সুযোগ রয়েছে। ঢাকা ডিপ্লোমা মেডিকেল ইনস্টিটিউট (ডিডিএমআই) এ ধরনের একটি প্রতিষ্ঠান। এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত। এখানে নার্সিং, ম্যাটস, ডেন্টাল, ল্যাব, ফিজিওথেরাপি, প্যারামেডিকেল বিষয়ে পড়ার সুযোগ আছে। এখানে রয়েছে ৪ থেকে ১ বছর মেয়াদি কোর্স।
ডিডিএমআই-এর অধ্যক্ষ এস কে এম জয়নাল আবেদীন বলেন, ‘আমাদের দেশে দক্ষ টেকনোলজিস্ট প্রয়োজন। মেডিকেল টেকনোলজির যেকোনো একটি বিষয়ে চার বছরের ডিপ্লোমা করার পর কাউকে বেকার থাকতে হয় না। একাডেমিক রেজাল্টের পাশাপাশি কর্মদক্ষতা যত ভালো হবে, তত ভালো অবস্থানে বা ভালো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া সহজ হবে।’ ডিডিএমআইয়ের ওয়েবসাইটে (www.ddmiedu.com) বিস্তারিত জানা যাবে। বিজ্ঞপ্তি।