প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গম, আটা ও চিনি ছাড়া অন্য সব পণ্য রপ্তানিতে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেওয়া শুরু করেছে চিলি। গত ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়েছে। রপ্তানিকারকদের চিলির দেওয়া এই সুবিধা নেওয়ার ক্ষেত্রে রপ্তানি করা পণ্যের বিপরীতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ‘সার্টিফিকেট অব অরিজিন’ ইস্যু করবে। বাংলাদেশ থেকে ২০১৩-১৪ অর্থবছরে দেশটিতে ৩ কোটি ৫৬ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে তৈরি পোশাকই রপ্তানি হয় ৩ কোটি ৩০ লাখ ডলারের। চিলিতে শুল্কমুক্ত সুবিধার বিষয়টি গত মাসে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ তার সদস্যদের অবহিত করেছে।
নিজস্ব প্রতিবেদক