চীন থেকে প্রায় দুই লাখ গাড়ি প্রত্যাহার করবে ফোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফোর্ডের ‘ফোকাস সেডান’ মডেলের গাড়ি।
ফোর্ডের ‘ফোকাস সেডান’ মডেলের গাড়ি।

চীনে এক লাখ ৯১ হাজার ৭৭০টি গাড়ি প্রত্যাহার করবে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটরস। শুক্রবার এ ঘোষণা দিয়েছে চীনা কোম্পানি চ্যাংয়ান অটোমোবাইল ও ফোর্ডের যৌথ মালিকানাধীন চ্যাংয়ান ফোর্ড অটোমোবাইল কোম্পানি লিমিটেড। সিনহুয়ার এক খবরে গতকাল শনিবার এ তথ্য জানা যায়।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কোয়ালিটি সুপারভিশন, ইন্সপেকশন অ্যান্ড কোয়ারেনটাইন এক বিবৃতিতে জানিয়েছে, ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তৈরি ‘ফোকাস সেডান’ মডেলের এসব গাড়ি প্রত্যাহার করবে চ্যাংয়ান ফোর্ড অটোমোবাইল। জ্বালানি ভরার নলে ত্রুটি থেকে যাওয়ায় এসব গাড়ি প্রত্যাহার করবে তারা।

ফোর্ডের ‘ফোকাস সেডান’ মডেলের গাড়ি।
ফোর্ডের ‘ফোকাস সেডান’ মডেলের গাড়ি।

ওই বিবৃতিতে বলা হয়, নিম্নমানের উপকরণ ব্যবহার করার কারণে এসব গাড়ির জ্বালানি ভরার নলগুলোতে ছিদ্র হতে পারে। একই সঙ্গে ওই ছিদ্র দিয়ে জ্বালানি নির্গত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে গাড়িগুলো প্রত্যাহার করা হবে।

প্রত্যাহার করা গাড়ির পার্টস বিনা মূল্যে পরিবর্তন করা হবে বলে জানিয়েছে চ্যাংয়ান ফোর্ড।