প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনে গত এপ্রিল মাসে রপ্তানি আয় ও আমদানি ব্যয় দুটোই স্থানীয় মুদ্রার হিসাবে কমেছে। আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় ৬ দশমিক ২ শতাংশ কমেছে। অন্যদিকে আমদানি ব্যয় কমেছে ১৬ দশমিক ১ শতাংশ। আলোচ্য মাসে দেশটির রপ্তানি আয় দেড় শতাংশ বৃদ্ধি পাবে এবং আমদানি ১২ শতাংশ কমবে বলে আশা করা হয়েছিল। এই সময়ে চীনের বাণিজ্য উদ্বৃত্ত বেড়ে ২১ হাজার ২০ কোটি ইউয়ানে (২,১০০ কোটি ডলার) দাঁড়িয়েছে। আবাসন খাতের অধোগতি এবং ভোগ্যপণ্যের চাহিদা কমার কারণেই মূলত আমদানি হ্রাস পেয়েছে। আর বৈশ্বিক অর্থনীতিতে মন্থরতার কারণে রপ্তানি কমেছে। সব মিলিয়ে চীনের অর্থনীতিতে প্রবৃদ্ধি কমার প্রবণতা অব্যাহত রয়েছে। ২০১৪ সালে চীনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে; যা বিগত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন।
সূত্র: বিবিসি