চীনে ফক্সভাগেনের নতুন গাড়ি 'ল্যামান্ডো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যামান্ডো
ল্যামান্ডো

চীনের বাজারে নতুন গাড়ি এনেছে জার্মানির বিখ্যাত বিলাসবহুল গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান ফক্সভাগেন। নতুন এই গাড়ির নাম দেওয়া হয়েছে ‘ল্যামান্ডো’। সম্প্রতি চীনে গাড়ি প্রদর্শনী চেংডু অটো শোতে আনুষ্ঠানিকভাবে এই গাড়ির উদ্বোধন করা হয়।


এনডিটিভি অনলাইনের এক খবরে জানানো হয়, ফক্সভাগেন জানিয়েছে, নতুন এই গাড়িতে নিউ মিডসাইড কুপ (এনএমসি) কনসেপ্ট ব্যবহার করা হয়েছে। এনএমসি কনসেপ্ট বেইজিং মোটর শোতে প্রথম শুরু করা হয়। তবে নতুন ভার্সনের এই গাড়ির নাম দেওয়া হয়েছে ‘ল্যামান্ডো’। এটি মূলত ফক্সভাগেনের এমকিউবি প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে, যার সঙ্গে সপ্তম প্রজন্মের গলফের মধ্যে খানিকটা মিল রয়েছে।


প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাংহাই-ফক্সভাগেন যৌথভাবে স্থানীয়ভাবে এই গাড়ি উত্পাদন করবে। আগামী নভেম্বরে নতুন মডেলের এই গাড়িটি বাজারে পাওয়া যাবে। তবে শিগগিরই গাড়িটি আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে কি না, এ বিষয়ে জানা যায়নি।