চীনে ভুয়া ব্যাংকের দুই প্রতিষ্ঠাতার সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের একটি আদালত গ্রাহকদের সঙ্গে প্রতারণা করার দায়ে সেই দেশের একটি ভুয়া ব্যাংকের দুই প্রতিষ্ঠাতাকে কারাদণ্ড দিয়েছেন। দৈনিক পিপলস ডেইলি জানায়, ৪০০ গ্রাহকের ৬ কোটি ৩০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ লোপাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুই ব্যক্তির মধ্যে একজনের নয় বছরের আর একজনের সাড়ে নয় বছরের কারাদণ্ড হয়েছে। মেংজিন ভিলেজ ইকোনমিক ইনফরমেশন প্রফেশনাল কো-অপারেটিভ ব্যাংকের নামে জমা নেওয়া আমানত থেকে এ অর্থ কৌশলে সরিয়ে নেন অভিযুক্তরা। ব্যাংকের আদলে অর্থ লেনদেনের জন্য টেলার, নির্দিষ্ট পোশাক পরিহিত কর্মী ও জমা দেওয়ার স্লিপ চালু করেছিল ভুয়া ব্যাংকটি। কো-অপারেটিভ সোসাইটি হিসেবে অনুমোদন থাকলেও ব্যাংক হিসেবে প্রতিষ্ঠানটির কোনো অনুমোদন ছিল না। কৃষিভিত্তিক বিনিয়োগ পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে মেংজিন কো-অপারেটিভ প্রতিষ্ঠিত হয়েছিল ২০১২ সালে। ২০১৩ সালে এর প্রতিষ্ঠাতারা লোভনীয় সুদের হার দেখিয়ে সাধারণ মানুষের কাছে অর্থ জমা নিতে শুরু করেন।
বিবিসি