চীনে রপ্তানি আয় ও আমদানি ব্যয় কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনে গত জুলাই মাসে রপ্তানি আয় ও আমদানি ব্যয় দুটোই কমেছে। আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় ৪ দশমিক ৪ শতাংশ কমেছে। অন্যদিকে, আমদানি ব্যয় কমেছে ১২ দশমিক ৫ শতাংশ। আলোচ্য মাসে দেশটির রপ্তানি আয় দেশটির বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি কমেছে। এই সময়ে চীনের বাণিজ্য উদ্বৃত্ত বেড়ে ৫ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছেছে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, বিশ্লেষকেরা বলছেন, ভোগ্যপণ্যের চাহিদা কমার কারণেই মূলত আমদানি হ্রাস পেয়েছে। বৈশ্বিক অর্থনীতিতে মন্থরতার কারণে রপ্তানি কমেছে। ইউরোপরে বিভিন্ন দেশের ঋণসংকট ও ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের সরে আসার সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করেছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বিভিন্ন দেশে। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে চীনের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৭ শতাংশ।