প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবহাওয়া রাডার-ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের নকশা প্রণয়নে ২ কোটি ৪০ লাখ ইয়েন বা ১ কোটি ৮২ লাখ টাকার অনুদান দেবে জাপান সরকার। জাপান সরকারের সঙ্গে গতকাল বুধবার এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। রাজধানীর ইআরডির সম্মেলনকক্ষে এ চুক্তি সই হয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ প্রকল্পে গাজীপুর ও রংপুরে বিদ্যমান রাডারকে আধুনিক ডপলার রাডারে প্রতিস্থাপন করা হবে। নিজস্ব প্রতিবেদক