জুনে বেড়েছে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান ভাড়া ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জুনে যুক্তরাজ্যে বেড়েছে মূল্যস্ফীতির হার। আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জুন মাসে এসে দেশটির মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। জুন মাসে নিত্যপণ্য ও সেবার দাম শূন্য দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধি পায়।

দেশটির সরকারি এক পরিসংখ্যান বলছে, চলতি বছরের মে এবং জুন মাসে যুক্তরাজ্যে বিমান ভাড়া বেড়েছে প্রায় ১০ দশমিক ৯ শতাংশ। ইউরো-২০১৬ ফুটবল খেলাকে কেন্দ্র করে ইউরোপিয়ান বিমান ভ্রমণের খরচও বৃদ্ধি পায় এ সময়ে।

গত ২৩ জুন ব্রেক্সিট বিষয়ে অনুষ্ঠিত গণভোটের আগ পর্যন্ত তথ্য পর্যালোচনা করে মূল্যস্ফীতির এ তথ্য পাওয়া গেছে।