ডব্লিউটিওর দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কেনিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের দশম সম্মেলন আগামী বছরের ১৫-১৮ ডিসেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউটিওর প্রধান কার্যালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এই সম্মেলনের জন্য কেনিয়ার পাশাপাশি তুরস্কও স্বাগতিক দেশ হওয়ার আগ্রহ প্রকাশ করে। শেষ পর্যন্ত তুরস্ক তার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় কেনিয়া ১০ সম্মেলনের স্বাগতিক দেশ হলো। এর ফলে এই প্রথমবার কোনো স্বল্পোন্নত দেশ (এলডিসি) ডব্লিউটিওর সর্বোচ্চ পর্যায়ের এই সম্মেলনের স্বাগতিক দেশ হলো। বিগত নয়টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে: সিঙ্গাপুর (২০০৬), জেনেভা (১৯৯৮), সিয়াটল (১৯৯৯), দোহা (২০০১), কানকুন (২০০৩), হংকং (২০০৫), জেনেভা (২০০৯ ও ২০১১) ও বালি (২০১৩)। মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বিশ্ব বাণিজ্যের বিধিবিধানগুলো চূড়ান্ত করা হয়।