তেলের দাম চার বছরে সর্বনিম্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেলের দাম চার বছরে সর্বনিম্ন
তেলের দাম চার বছরে সর্বনিম্ন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে গত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের বৈঠককে সামনে রেখে পণ্যটির দাম কমল। গতকাল বৃহস্পতিবারই ওপেকের বৈঠকটি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বাজারে গতকাল ব্যারেলপ্রতি প্রায় দুই ডলার কমে ৭৫ দশমিক ৭৫ ডলারে নেমে এসেছে। ২০১০ সালের সেপ্টেম্বরের পরে এটিই হলো বিশ্ববাজারে জ্বালানি তেলের সর্বনিম্ন দর। এবার তেলের দাম কমার পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, চলতি সপ্তাহে বিশ্ববাজারে গত সপ্তাহের চেয়ে ১৯ লাখ ব্যারেল বেশি সরবরাহ হয়েছে। দ্বিতীয়ত, প্রধান রপ্তানিকারক সৌদি আরবসহ কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দাম বাড়ানোর জন্য তেল উত্তোলনের পরিমাণ কমানোর উদ্যোগ নেবে না বলে একমত হয়েছে। তারা বর্তমানে যে পরিমাণ তেল উত্তোলন হচ্ছে, সেটিই অব্যাহত রাখতে চায়। বিশ্বব্যাপী চাহিদা কমায় ও যুক্তরাষ্ট্র উত্তোলনের পরিমাণ বৃদ্ধি করার ফলে গত জুন মাস থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩০ শতাংশ কমেছে। খবর বিবিসি’র।