নতুন উচ্চতায় সেনসেক্স ও নিফটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঙা ভাব অব্যাহত রয়েছে ভারতের শেয়ারবাজারে। প্রায় প্রতিদিনই রেকর্ড হচ্ছে দেশটির শেয়ারবাজারে। এরই ধারাবাহিকতায় আজও সেনসেক্স ও নিফটি সূচক নতুন উচ্চতায় দাঁড়িয়েছে।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার গঠনের ১০০ দিন অতিবাহিত হওয়ার পরও মোদি-ম্যাজিক যেন অব্যাহত রয়েছে দেশটির শেয়ারবাজারে। প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে শেয়ারবাজার। এরই ধারাবাহিকতায় আজ সোমবার বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) চাঙা ভাব লক্ষ করা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবর, আজ লেনদেন শেষ নতুন রেকর্ড গড়েছে বিএসই সেনসেক্স ও এসএসই নিফটি।

লেনদেনের শেষ দিকে বিএসই সেনসেক্স ১ দশমিক ২ শতাংশ বেড়ে ২৭,৩৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর এনএসই নিফটি সূচক ১ দশমিক ১৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮১৮০ পয়েন্টে। যদিও দিন শেষে সেনসেক্স ১ দশমিক ২০ শতাংশ এবং নিফটি ১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পায়।

আজ ব্লু-চিপস শেয়ার হিসেবে পরিচিত এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দাম ১ দশমিক ৯ এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ১ শতাংশ বেড়েছে।