নিজের চেষ্টায় শীর্ষ ধনী নারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরাধিকারসূত্রে পাওয়া ধনসম্পদে নয়, নিজের চেষ্টাতেই বিলিয়নিয়ার হয়েছেন তিনি। নাম ঝোয়াও কোয়ানফেই। ৪৭ বছর বয়সী এই চীনা নাগরিক এখন বিশ্বের সবচেয়ে ধনী নারী, যিনি নিজের চেষ্টায় ৮০০ কোটি ডলারের সম্পদের মালিক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক ও ফোর্বস সাময়িকীর ধনীর তালিকায় তিনি আছেন। খবর এএফপির।
ঝোয়াও কোয়ানফেই স্কুলের গণ্ডি পেরোতে পারেননি। এর আগেই তাঁকে স্কুল ছাড়তে হয়েছে। ফলে মাত্র ১৬ বছর বয়সেই তিনি কারখানায় কাজ শুরু করেন। তখন দৈনিক এক ডলার মজুরি পেতেন। ২২ বছর বয়সে তিনি মাত্র ৩ হাজার ডলার নিয়ে নিজেই ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি লেনস টেকনোলজি নামক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তাঁর প্রতিষ্ঠানটি অ্যাপল ও স্যামসাং ফোনের গ্লাস কভার তৈরি করে।