নিষেধাজ্ঞার ধাক্কা কাটিয়ে রুবলের মান বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার মুদ্রা রুবলের মান বেড়েছে। বৃহস্পতিবার প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৭৫ রুবল ও প্রতি ইউরোর বিপরীতে ৮১ রুবল পাওয়া গেছে। গত ১৯ ফেব্রুয়ারির পর এটাই সর্বোচ্চ মূল্য। এর অর্থ হলো, যুদ্ধ ও নিষেধাজ্ঞার প্রকোপ কাটিয়ে উঠতে শুরু করেছে রাশিয়ার মুদ্রা। খবর আরটির।

আরও পড়ুন

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে। বিশেষ করে বিশ্বব্যাপী রুবলের মাধ্যমে রাশিয়ার অবাধে ব্যবসা করার সুযোগ সীমিত করে দিতে বিভিন্ন পদক্ষেপ নেয় পশ্চিমারা। এর মধ্যে রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ জব্দ করা ছিল অন্যতম।
ফলে রাশিয়ার ব্যাংকের পক্ষে বিদেশি মুদ্রা বিক্রি করে রুবলের মান ঠিক রাখা কঠিন হয়ে যায়। এতে রুশ মুদ্রা রুবলের মান অভূতপূর্ব হারে কমে যায়। যুদ্ধ শুরুর ১৫ দিনের মাথায় ১ ডলারে ১৫০ রুবল পাওয়া যেত।

কয়েক দিন আগে প্রেসিডেন্ট পুতিন এক ঘোষণায় জানান, যারা নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের রাশিয়ার গ্যাস কিনতে শুধু রুবলের মাধ্যমে অর্থ পরিশোধ করতে হবে।

এর বিপরীতে নিষেধাজ্ঞা-বিধ্বস্ত অর্থনীতি স্থিতিশীল করতে মূলধন নিয়ন্ত্রণসহ বিভিন্ন পদক্ষেপ নেয় রুশ সরকার। এর মধ্যে বিদেশিদের হাতে থাকা রুশ সম্পদ বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া ও রপ্তানিকারকদের বাধ্যতামূলকভাবে হার্ড কারেন্সি বিক্রি করার নিয়ম করে রাশিয়া। এসব পদক্ষেপ রাশিয়ার মুদ্রার পতন থেকে ফিরে আসতে সাহায্য করেছে।
কয়েক দিন আগে প্রেসিডেন্ট পুতিন এক ঘোষণায় জানান, যারা নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের রাশিয়ার গ্যাস কিনতে শুধু রুবলের মাধ্যমে অর্থ পরিশোধ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও হাঙ্গেরি ও স্লোভাকিয়া রাশিয়ার এই শর্তে রাজি হয়েছে।

রুবল সংহত করতে আরও কিছু পদক্ষেপ নিতে চলেছে রাশিয়া। ইতিমধ্যে দেশটি জানিয়েছে, ভবিষ্যতে সব ধরনের রুশ পণ্যের জন্য রুবলে অর্থ প্রদানের নিয়ম করতে চলেছে তারা।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বুধবার বলেছেন, তিনি রাশিয়ার জ্বালানির ওপর ইউরোপীয় ইউনিয়নের যেকোনো নিষেধাজ্ঞার বিরোধিতা করছেন। উল্টো রুবলে মূল্য পরিশোধ করার রাশিয়ার নতুন শর্তও মেনে নেবেন বলে জানান তিনি। অরবান আরও বলেন, তাঁর দেশ রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব অনুসরণ করবে না, কারণ তাতে হাঙ্গেরির জন্য অসহনীয় বোঝা তৈরি হবে।
রুবল সংহত করতে আরও কিছু পদক্ষেপ নিতে চলেছে রাশিয়া। ইতিমধ্যে দেশটি জানিয়েছে, ভবিষ্যতে সব ধরনের রুশ পণ্যের জন্য রুবলে অর্থ প্রদানের নিয়ম করতে চলেছে তারা।

আরও পড়ুন

রুবলের মান ধরে রাখতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া আরেকটি পদক্ষেপও বেশ কার্যকর ছিল। আগামী ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট মূল্যে (রুবলে) স্বর্ণ কেনাকাটার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। এই পদক্ষেপ কার্যকরভাবে রুবলকে সোনা লেনদেনের সঙ্গে যুক্ত করে। যেহেতু সোনা সাধারণত মার্কিন ডলারে লেনদেন হয়, তাই এই পদক্ষেপে ডলারের বিপরীতে রুবলের মান বেড়েছে।