বাফেট এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী

বিনিয়োগগুরু খ্যাত ওয়ারেন বাফেট বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় চতুর্থ থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে তাঁর কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ের শেয়ারের দাম এযাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হওয়ার সুবাদে তিনি ধনীদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন। গতকাল মঙ্গলবার বার্কশায়ার হ্যাথওয়ের শেয়ারের দাম ছিল দুই লাখ ২৭ হাজার ৮০০ ডলার; যা সোমবার ছিল আরও দেড় হাজার ডলার বেশি। ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, বাফেটের সম্পদমূল্য এখন দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৪ বিলিয়ন বা সাত হাজার ৪৪০ কোটি মার্কিন ডলার; যা বাংলাদেশের পাঁচ লাখ ৯৫ হাজার কোটি টাকার সমান। বাফেটের বর্তমান সম্পদের দাম বৃদ্ধি পাওয়ায় ধনীদের তালিকায় তৃতীয় স্থানে নেমে গেছেন স্লিম। আর তৃতীয় স্থানে থাকা স্পেনের অ্যামানসিও ওর্তেগা হয়েছেন চতুর্থ। গত মার্চে বাফেট পাঁচ হাজার ৮২০ কোটি ডলার নিয়ে চতুর্থ হন।
সিএনবিসি