বিনিয়োগে আগ্রহ ইন্দোনেশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে যৌথ উদ্যোগে সিমেন্ট ও প্লাস্টিক শিল্পের কাঁচামাল উৎপাদনের জন্য কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার সাবেক উপমন্ত্রী মাহেন্দ্র সিরেগার। রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে এক বৈঠকে এই আগ্রহের কথা জানান মাহেন্দ্র সিরেগার। আমির হোসেন আমু ইন্দোনেশিয়ার সাবেক উপমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানান। সভায় বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগসহ ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি