বিনিয়োগে সুবিধা চাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা জনমুখী বাজেট চাই, যাতে শুধু সিলেট নয়, দেশের সব অঞ্চলই প্রাধান্য পায়। সে অনুযায়ী সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠা ও সেখানে বিনিয়োগ; ইকো-পার্ক ও ইলেকট্রিক সিটি স্থাপনসহ বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে বিশেষ সুবিধা দাবি করছি বাজেটে। সিলেট প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং পর্যটনের জন্যও সম্ভাবনাময় অঞ্চল। তাই বাজেটে প্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও পর্যটনের বিকাশে গুরুত্ব দিতে হবে।
আমাদের রয়েছে প্রচুর প্রবাসী। তাঁরা দেশে তথা সিলেটে যাতে বিনিয়োগ করতে পারেন তেমন দিকনির্দেশনা চাই বাজেটে।