বিশ্ব অর্থনীতির মজার তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অর্থনীতির নানা ধরনের তথ্য আছে। পাওয়া যায় প্রবৃদ্ধি ওঠানামার খবর, আছে পণ্যমূল্য ও আমদানি-রপ্তানির তথ্যও। আর বিনিময় মূল্য তো সব সময়ের তাজা খবর। এর বাইরে এমন কিছু তথ্য পাওয়া যায়, যা একই সঙ্গে মজার, আবার অবাক করার মতোও। সে রকম তথ্য এবার দেওয়া যায়।
১. বিশ্বে সবচেয়ে বেশি বিয়ার পান করে ভেনেজুয়েলার মানুষেরা। এখানে বছরে জনপ্রতি গড়ে বিয়ার পান করে ৮৩ লিটার।
২. গ্রিকরা হচ্ছে সিগারেটখোর জাতি। তারা প্রতিদিন গড়ে ৮.১টি করে সিগারেট বা ধূমপান করে।
৩. বেকারত্বের হার স্বাভাবিকভাবেই অবিবাহিতদের মধ্যে বেশি, ৮.৪ শতাংশ, আর বিবাহিতদের মধ্যে তা ৪.৯ শতাংশ।
৪. সবচেয়ে বেশি কাজ করে কেম্যান আইল্যান্ডের মানুষ। এখানকার ৬৭.৭ শতাংশ মানুষই কর্মে নিয়োজিত।
৫. মানুষ হিসাবে সবচেয়ে বেশি কম্পিউটার আছে কানাডায়। এখানে প্রতি ১০০ জন মানুষের জন্য আছে ৯৪.৩টি কম্পিউটার। আর ব্রডব্যান্ড সংযোগের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ডেনমার্ক। প্রতি ১০০ জনের মধ্যে ৩৫.৯ জনেরই এই সংযোগ আছে।
৬. সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে সবচেয়ে অনিরাপদ হচ্ছে কাতার। দেশটিতে প্রতি ১ লাখে ৯,৯৮৯ জন আহত হয় আর দুর্ঘটনায় মারা যায় ৩৩ জন।
৭. বিশ্বের মোট শিশুর মাত্র ৩.১ শতাংশ বাস করে মার্কিন যুক্তরাষ্ট্রে। অথচ মোট খেলনার ৪০ শতাংশই কেনাবেচা হয় এখানে।
৮. পর্যটনে বিশ্বে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে চীনারা, ২০১৩ সালে তারা ব্যয় করেছিল ১২৮.৬ বিলিয়ন ডলার।
৯. বিশ্বে সবচেয়ে বেশি তালাকের ঘটনা ঘটে গুয়ামে, এরপরেই আছে রাশিয়া। দেশ দুটোয় প্রতি ১ হাজারে তালাকপ্রাপ্ত যথাক্রমে ৪.৬ ও ৪.৫ জন।
১০. সম্পদের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না। মোট সম্পদের পরিমাণ ৩২৮৩ বিলিয়ন ডলার। সূত্র: দ্য ইকোনমিস্ট