বিশ্বজুড়ে কাতার এয়ারের মূল্যছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতার এয়ারওয়েজ বিশ্বজুড়ে ১৪০টির বেশি গন্তব্যে বিমান ভাড়ায় মূল্যছাড় ঘোষণা করেছে। গত সোমবার শুরু হওয়া এই সুবিধা চলবে ১৩ মার্চ পর্যন্ত। এ সুযোগের আওতায় যাত্রীরা মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া-প্যাসিফিক ও এশিয়া-আমেরিকা ভ্রমণের সময় যাওয়া-আসার বিমান ভাড়ায় সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় নিতে পারবেন। যাঁরা ১২ মার্চ থেকে ১০ জুলাইয়ের মধ্যে এসব অঞ্চলে ভ্রমণ করবেন, তাঁদের জন্যই এ সুযোগটি প্রযোজ্য হবে। কাতার এয়ারওয়েজের যেকোনো অনুমোদিত বিক্রয়কেন্দ্র, নিযুক্ত ট্রাভেল পার্টনার অথবা qatarairways.com/globalsale—এই ওয়েবসাইট থেকে যাত্রীরা ফ্লাইট বুকিং করতে পারবেন।
বিজ্ঞপ্তি