ব্রেক্সিটের প্রভাবে শ্রমিকদের কর্মঘণ্টা কমাচ্ছে ওপেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ওপেল এ বছর তাদের শ্রমিকদের শ্রমঘণ্টা কমানোর পরিকল্পনা করছে। ব্রেক্সিট গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার কারণে সেই দেশে তাদের গাড়ি বিক্রিতে প্রভাব পড়বে, এমন আশঙ্কায় ওপেল শ্রমিকদের কর্মঘণ্টা কমানোর এই পরিকল্পনা করছে।

ওপেলের একজন মুখপাত্র জানিয়েছেন, কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্তে রুসেলশেইম ও এইশেনাক কারখানার অন্তত পাঁচ হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হবেন। ওপেলের মালিক হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জিএম বা জেনারেল মোটরস।

গত ২৩ জুন অনুষ্ঠিত ব্রেক্সিট গণভোটের পর থেকে মার্কিন ডলার ও ইউরোপের একক মুদ্রা ইউরোর বিপরীতে ব্রিটিশ পাউন্ডের বিনিময় হার ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে।