ভারতে উড্ডয়নের অনুমতি পেল নতুন বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সবচেয়ে নবীন বিমান সংস্থা ভিস্তারা অভ্যন্তরীণ গন্তব্যে উড্ডয়নের অনুমতি পেয়েছে। সে অনুযায়ী শিগগিরই গন্তব্যের নাম, ফ্লাইট শিডিউল বা উড্ডয়নসূচি ও টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হবে। সংস্থাটি গতকাল মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে।
সিঙ্গাপুর এয়ারলাইনস ও ভারতের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী টাটা যৌথভাবে এ বিমান সংস্থার উদ্যোক্তা।
দুই প্রতিষ্ঠানের মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইনস ৪৯ শতাংশ ও টাটা ৫১ শতাংশ শেয়ারের মালিক। আগের সরকার জানিয়েছিল, বিদেশি বিমান সংস্থা ভারতভিত্তিক বিমানে সর্বোচ্চ ৪৯ শতাংশ পর্যন্ত শেয়ার কিনতে পারবে।
ভিস্তারা নামটি নেওয়া হয়েছে সংস্কৃত ভাষা থেকে; যার অর্থ হলো ‘সীমাহীন বিস্তার’। এর সদর দপ্তর হবে নয়াদিল্লিতে।
এর আগে সংস্থাটি চলতি বছরের অক্টোবর থেকে উড্ডয়ন কার্যক্রম শুরু করার কথা ভেবেছিল।
এর মুখপাত্র ভক্তি অরোরা এক ই-মেইলে বলেন, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে এয়ার অপারেটর পারমিট (এওপি) পেয়েছে ভিস্তারা।
সূত্র: এএফপি