ভারতে এক মাসে তিনবার পেট্রলের দাম কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে গত আগস্ট মাসেই পেট্রলের দাম কমেছে তিনবার। ১ ও ১৫ আগস্টের পর সর্বশেষ ৩০ আগস্ট গভীর রাত থেকে ভারতে পেট্রলের দাম কমেছে।
পাশাপাশি আগস্ট মাসে ডিজেলের দাম বেড়েছে একবার। সেটা ৩০ আগস্ট।
এবার পেট্রলের দাম কমেছে লিটারপ্রতি এক টাকা ৮২ পয়সা। আর ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৫০ পয়সা।
গত শনিবার গভীর রাত থেকেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো মূল্যহ্রাসের সিদ্ধান্ত নিয়েছে।