ভারতে এনজিওর বিদেশি অনুদান গ্রহণে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ৬৯টি বেসরকারি সংস্থার (এনজিও) বিদেশি অনুদান নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন এনজিওর প্রতিবাদী কার্যক্রমের বিষয়ে ভারতের ইনটেলিজেন্স ব্যুরোর এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়। গত বছরের জুলাই মাসে ইনটেলিজেন্স ব্যুরোর দেওয়া ওই প্রতিবেদনে বলা হয়েছিল, কয়েকটি এনজিওর পরিবেশপন্থী প্রতিবাদের ফলে উন্নয়নমূলক প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এতে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ ক্ষতির আশঙ্কা থাকে। ওই সময়ই গ্রিনপিস নামে একটি ও অন্য আরেকটি এনজিওকে কেন্দ্রীয় সরকার বলে দেয়, বিদেশি অনুদান নেওয়ার আগে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। কলকাতা প্রতিনিধি