ভারতে পেট্রল ও ডিজেলের দাম কমল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মাসে তৃতীয় দফায় পেট্রল ও ডিজেলের দাম কমিয়েছে ভারত। গতকাল রোববার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
পেট্রলের দাম কমেছে লিটারপ্রতি ১ রুপি ৪২ পয়সা। ডিজেলের দাম কমেছে লিটারে ২ রুপি। বর্তমানে দেশটিতে এক লিটার তেলের দাম ৬১ রুপির সামান্য বেশি এবং প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৫২ রুপি ২৭ পয়সায়।
বিশ্ববাজারে জ্বালানি তেলের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নিয়ে গত জুলাইতে তিনবার পেট্রল ও ডিজেলের দাম কমাল ভারত। ১৬ জুলাই প্রতি লিটার পেট্রলের দাম সোয়া দুই রুপি এবং ডিজেলের দাম লিটারপ্রতি ৪২ পয়সা কমায় ইন্ডিয়ান ওয়েল করপোরেশন। এ ছাড়া ১ জুলাই থেকে সামান্য কমানো হয়েছিল পেট্রলের দাম। সূত্র: টাইমস অব ইন্ডিয়া অনলাইন