ভারতে ফিয়াট অ্যাভেনচুরার যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিয়াটের ‘অ্যাভেনচুরা’ মডেলের গাড়ি। মঙ্গলবার ভারতে গাড়িটির যাত্রা শুরু হয়। ছবি: এএফপি
ফিয়াটের ‘অ্যাভেনচুরা’ মডেলের গাড়ি। মঙ্গলবার ভারতে গাড়িটির যাত্রা শুরু হয়। ছবি: এএফপি

ভারতে যাত্রা শুরু করেছে ‘অ্যাভেনচুরা’ নামে ফিয়াটের নতুন মডেলের গাড়ি। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় নতুন মডেলের এই গাড়িটির। ইতালির প্রসিদ্ধ গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান ফিয়াটের ভারতীয় প্রতিষ্ঠান ফিয়াট ইন্ডিয়া গাড়িটি বাজারে এনেছে।
ফিয়াট ইন্ডিয়া জানিয়েছে, নতুন এই গাড়ির দাম পড়বে পাঁচ লাখ ৯৯ হাজার থেকে আট লাখ ১৭ হাজার ভারতীয় রুপি, যা বাংলাদেশি টাকায় সাড়ে সাত লাখ থেকে সাড়ে ১০ লাখ টাকা প্রায়।
ফিয়াট ইন্ডিয়া আরও জানিয়েছে, ফিয়াটের ‘পুন্টো’ মডেলের আদলে তৈরি এই গাড়িটি অনেকটা টয়োটা এটিওস ক্রস ও ফক্সভাগেন ক্রস পোলোর মতো। তবে গাড়িটির অভ্যন্তর ও বাইরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
ফিয়াটের নতুন এই গাড়িতে পেট্রল ও ডিজেল ব্যবহারোপযোগী দুই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। পেট্রল ভার্সনে ১ দশমিক ৪ লিটার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যাতে রয়েছে ৮৯ ব্রেক হর্স পাওয়ার (বিএইচপি)। অন্যদিকে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ১ দশমিক ৩ লিটার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যাতে থাকবে ৯২ বিএইচপি।
প্রতিষ্ঠানটি জানায়, তিনটি ভিন্ন ফিচারে নতুন মডেলের এই গাড়িটি বাজারে আনা হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাভেনচুরা অ্যাকটিভ পেট্রল, অ্যাভেনচুরা ডায়নামিক পেট্রল, অ্যাভেনচুরা অ্যাকটিভ ডিজেল, অ্যাভেনচুরা ডায়নামিক ডিজেল ও অ্যাভেনচুরা ইমোশন ডিজেল। মডেলগুলোতে আলাদা আকর্ষণীয় ফিচার থাকছে। এনডিটিভির এক খবরে এসব তথ্য জানা যায়।