ভারতে বাতিল নোট বদলে ৩০ হাজার কোটি রুপি বিতরণ
ভারতের ব্যাংকগুলো গত কয়েক দিনে গ্রাহকদের ৫০০ ও ১ হাজার রুপির নোট বদলে প্রায় ৩০ হাজার কোটি রুপির নগদ অর্থ দিয়েছে।
এদিকে তিন দিন ধরে বাজারে নতুন দুই হাজার রুপির নোট ছাড়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকার ৮ নভেম্বর ৫০০ ও ১ হাজার রুপির পুরোনো নোট বাতিল ঘোষণা করে। দেশজুড়ে পরদিন ব্যাংক এবং দুদিন এটিএম বুথও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, যাতে ব্যাংকগুলো কম মূল্যমানের মুদ্রাগুলো মজুত করে গ্রাহকদের বাতিল হওয়া ৫০০ ও ১ হাজার রুপি বদলে দিতে পারে।
ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন (আইবিএ) এক বিবৃতিতে ব্যাংকগুলোর মাধ্যমে ৩০ হাজার রুপি নগদ বদলে দেওয়া এবং এটিএম বুথেও নতুন ৫০০ ও ২ হাজার রুপির নোট সরবরাহের তথ্য জানিয়েছে।
গ্রাহকেরা প্রত্যেকে ২৪ নভেম্বর পর্যন্ত সপ্তাহে সর্বোচ্চ ২০ হাজার রুপি বদলাতে পারবেন।
বাজারে ইতিমধ্যে ৫০০ রুপি মূল্যমানের নতুন ৫০ লাখ নোট বাজারে ছাড়া হয়েছে এবং আগামী বুধবারের মধ্যে আরও ৫০ লাখ নোট বাজারে আসছে। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।