ভারতে ২০ হাজার কোটি রুপির আইপিও আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পুঁজিবাজারে আগামী কয়েক মাসে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে স্থানীয় মুদ্রায় ২০ হাজার কোটি রুপির শেয়ার ছাড়া হবে। কয়েকটি কোম্পানি তাদের ব্যবসায়িক সম্প্রসারণ ও চলতি মূলধনের চাহিদা মেটাতে এসব আইপিও ছাড়বে।
যেসব প্রতিষ্ঠান আইপিও ছাড়বে—হাডকো, সেন্ট্রাল ডিপজিটরি সার্ভিসেস লিমিটেড, এনএসই, নক্ষত্র ওয়ার্ল্ড, কোচিন শিপইয়ার্ড ইত্যাদি।