প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল-জুনে ভারতের মোট দেশজ উৎপাদনে ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এটি আগের তিন মাসের চেয়ে কম। আগের তিন মাসে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল সাড়ে ৭ শতাংশ। এপ্রিল-জুন মাসে ভারতের প্রতিবেশী ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনেও ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বিশ্বে বর্তমানে বড় অর্থনীতিগুলোর মধ্যে ভারত ও চীনের প্রবৃদ্ধিই সর্বোচ্চ। এদিকে কোনো কোনো অর্থনীতিবিদ উদ্বেগ জানিয়ে বলেছেন, ভারতে সরকারিভাবে প্রবৃদ্ধির যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে প্রকৃত সত্য প্রতিফলিত হয়নি।
বিবিসি