ভিসার জন্য মানি চেঞ্জারের অনুমোদন নেবে না ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় দূতাবাসের ভিসা সেকশন আজ ১ আগস্ট থেকে মানি চেঞ্জারের ডলার কেনার অনুমোদন বা ‘এনডোর্সমেন্ট’ গ্রহণ করবে না। এ সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে নর্থবেঙ্গল মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন। তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।

নর্থবেঙ্গল মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের মধ্যে রয়েছে রাজশাহী, রংপুর, বরিশাল খুলনা ও বরিশাল বিভাগের মানি চেঞ্জাররা। গতকাল বিকেলে রাজশাহীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শেখ আজাদ হোসেন। এতে বলা হয়, নিয়ম অনুযায়ী এত ভারতীয় ভিসা নেওয়ার আগে ন্যূনতম ১৫০ মার্কিন ডলার পাসপোর্টে এনডোর্সমেন্ট করাতে হয়। কয়েক দিন আগে ভারতীয় হাইকমিশনের ভিসা সেকশন থেকে নোটিশ দেওয়া হয়েছে যে এখন থেকে শুধু
নিবন্ধিত ব্যাংকের এনডোর্সমেন্ট গ্রহণ করা হবে।