মালয়েশিয়া এয়ারের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইন ও ট্যুরিজম মালয়েশিয়া যৌথভাবে সম্প্রতি এজেন্টদের নিয়ে এক সেমিনারের আয়োজন করেছে। রাজধানীর একটি হোটেলে গত রোববার অনুষ্ঠিত এই সেমিনারে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নরলিন বিনতে ওতমান ও ট্যুরিজম মালয়েশিয়ার পরিচালক আরমান আবদুল রহমানসহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারটি পরিচালনা করেন মালয়েশিয়া এয়ারলাইনসের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইব্রাহিম। এতে মালয়েশিয়া এয়ারলাইনস ও ট্যুরিজম মালয়েশিয়ার সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়া চলতি ২০১৫ সালকে উৎসবের বছর ঘোষণা করেছে। মালয়েশিয়ান এয়ার বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করছে। বিমান সংস্থাটি বিশ্বের মোট ৯০টি গন্তব্যে যাত্রী পরিবহন করছে।
বিজ্ঞপ্তি