মাস্টারকার্ডের লক্ষ্য মুসলিম জীবনধারার বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্টারকার্ড এবারে বিশ্বব্যাপী মুসলিম জীবনধারাভিত্তিক আড়াই লাখ কোটি মার্কিন ডলারের বাজারকে লক্ষ্য করে অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ইলেকট্রনিক লেনদেন ব্যবস্থা নিয়ে এসেছে।
এর ফলে এই বাজারের সাধারণ ও ব্যবসায়িক ভোক্তা-গ্রাহকেরা ইসলামি অর্থায়ন, হালাল খাবার, ভ্রমণ-পর্যটন, ফ্যাশন-প্রসাধনীসহ আনুষঙ্গিক বিভিন্ন সুবিধা উপভোগের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’শ্রী মোহাম্মদ নাজিব তুন আবদুল রাজাক সম্প্রতি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অনুষ্ঠিত দশম বিশ্ব অর্থনৈতিক ফোরামে এই সেবার উদ্বোধন করেন।
ব্যবসায়ী-ব্যবসায়ী ও ব্যবসায়ী-ভোক্তা সংক্রান্ত তথ্য সরবরাহকারী প্ল্যাটফর্ম জিলারডটকমের সহযোগিতায় মাস্টারকার্ড সেবাটি নিয়ে আসে। এটি মুসলিম ভোক্তা ও ব্যবসায়িক প্রয়োজন মেটাতে নির্বিঘ্ন ও নিরাপদ ইলেকট্রনিক লেনদেন এবং হালাল উপায়ে ব্যবসা পরিচালনা ও বাণিজ্যিক তথ্য বিনিময়ের ক্ষেত্র সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে মাস্টারকার্ড আশা করে।