মোদি হাওয়ায় ভারতের শেয়ারবাজারে রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোদি-ঝড় অব্যাহত রয়েছে ভারতের শেয়ারবাজারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ১০০ দিনের মাথায় নতুন রেকর্ড হয়েছে দেশটির শেয়ারবাজারে।
আজ মঙ্গলবার বিএসইসি সেনসেক্স সূচক ২৭০০০ পয়েন্টের নতুন মাইলফলক অতিক্রম করেছে। রেকর্ড হয়েছে এনএসই নিফটি সূচকেও।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আজ দুপুরে বিএসই সেনসেক্স সূচক দশমিক ৫০ শতাংশ বেড়ে ২৭,০০২ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এযাবত্কালের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া এনএসই নিফটি সূচক ৮,০৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এটিও একটি রেকর্ড।
আজ এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। সিপলার শেয়ারের দাম বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ।