যুক্তরাজ্যে অর্থনৈতিক মন্দার আশঙ্কা ৫০ ভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইইউ থেকে বিচ্ছিন্ন (ব্রেক্সিট) হওয়ার সিদ্ধান্তের কারণে আগামী দেড় বছরের মধ্যে যুক্তরাজ্য অর্থনৈতিক মন্দায় পড়তে পারে। এমন আশঙ্কা শতকরা প্রায় ৫০ ভাগ। এ সময়ের মধ্যে মন্দা কাটানো গেলেও অর্থনীতির গতি মন্থর হবে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদেরা।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, দেশটির জাতীয় অর্থনৈতিক ও সামাজিক গবেষণা সংস্থা (এনআইইএসআর) বলছে, চলতি বছর ও আগামী বছরে যুক্তরাজ্যের বাজার অর্থনীতি মন্থর হবে। এ সময়ে মূল্যস্ফীতি ৩ শতাংশের মতো থাকবে। তবে পাউন্ডের দর কমে যাওয়ার কারণে বাড়বে মূল্যস্ফীতি। কমে যাবে ভোক্তার ব্যয়। এ ছাড়া চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ৭ শতাংশ এবং আগামী বছর প্রবৃদ্ধি ১ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আরেকটি প্রতিবেদনে দেশটির সর্ববৃহৎ বিজনেস লবি গ্রুপ কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রিজ (সিবিআই) বলছে, ব্রেক্সিটের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাজ্যের ক্ষুদ্র ও মাঝারি খাতগুলো। পরবর্তী তিন মাসের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি খাতগুলোর বিনিয়োগ কমবে বলে আশঙ্কার করছেন অর্থনীতিবিদেরা।