যুক্তরাজ্যে ব্যবসায়ীদের আস্থায় ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা প্রভাব ফেলেছে ব্যবসায়ীদের আস্থায়। দেশটির ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালক, জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতা ও উদ্যোক্তাদের সংগঠন ইনস্টিটিউট অব ডিরেক্টরস (আইওডি) এক তাৎক্ষণিক মতামত জরিপের ভিত্তিতে বলেছে, আস্থা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। সংস্থাটির সদস্যরা রাজনৈতিক সমস্যার দ্রুত কোনো সমাধান দেখছেন না।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে নিজের অবস্থান আরও সুসংহত করার জন্য আগাম নির্বাচন দেন, যে নির্বাচনে তাঁর কনজারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারায়।

আইওডির মহাপরিচালক স্টিফেন মার্টিন বলেন, নির্বাচনের কারণে ব্যবসায়ীদের সমস্যা ও অর্থনীতি আড়ালে চলে গেছে।