যুক্তরাজ্যে মূল্যস্ফীতি কমে আধা শতাংশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার যুক্তরাজ্যে মূল্যস্ফীতি কমে ১ শতাংশের নিচে নেমে গেছে।
সর্বশেষ ২০১৪ সালের ডিসেম্বরে দেশটিতে কনজ্যুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) বা ভোক্তা মূল্যসূচক অনুযায়ী মূল্যস্ফীতি কমে শূন্য দশমিক ৫ শতাংশ অর্থাৎ আধা শতাংশে নেমে এসেছে। এটি যুক্তরাজ্যে ২০০০ সালের পরে সর্বনিম্ন মূল্যস্ফীতির রেকর্ড। আগের মাস নভেম্বরে এই হার ছিল ১ শতাংশ।
অন্যদিকে জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) উপাত্ত অনুযায়ী খুচরা মূল্যসূচকের (আরপিআই) হিসাবে মূল্যস্ফীতি ২ শতাংশ থেকে কমে ১ দশমিক ৬ শতাংশে নেমেছে।
বিশ্লেষকদের মতে, আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ মূল্যস্ফীতি (সিপিআই) আরও কমে শূন্য দশমিক ২ শতাংশে নেমে যেতে পারে।
সূত্র: বিবিসি