যুক্তরাষ্ট্রে প্রত্যাশার অধিক কর্মসংস্থান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে গত ফেব্রুয়ারিতে ২ লাখ ৪২ হাজার লোকের নতুন কর্মসংস্থান হয়েছে, যা অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। তাঁরা আলোচ্য মাসে ১ লাখ ৯০ হাজার লোকের কর্মসংস্থান আশা করেছিলেন। মার্কিন শ্রম বিভাগের দেওয়া কর্মসংস্থান-সংক্রান্ত পরিসংখ্যান দেশটির অর্থনীতিতে আশাবাদ জাগিয়েছে। এখন আশা করা হচ্ছে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছরে ধীরে ধীরে নীতিনির্ধারণী সুদের হার বাড়ানোর পদক্ষেপ নিতে পারবে। অবশ্য ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার জানুয়ারির ৪ দশমিক ৯ শতাংশেই অপরিবর্তিত রয়েছে।
বিবিসি