যুক্তরাষ্ট্রে বেকারত্ব পাঁচ বছরে সর্বনিম্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন যুক্তরাষ্ট্রে গত জুলাই মাসে নতুন ২ লাখ ১৫ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এর ফলে দেশটিতে বেকারত্বের হার কমে ৫ দশমিক ৩ শতাংশে নেমে গেছে, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস জানিয়েছে, আলোচ্য মাসে খুচরা দোকান, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক কর্মকাণ্ড, বিভিন্ন পেশামূলক ও কারিগরি সেবা খাতে কর্মসংস্থান বেশি হয়েছে। তবে তা প্রত্যাশার চেয়ে খানিকটা কম। আলোচ্য মাসে ২ লাখ ২৫ হাজার লোকের নতুন কর্মসংস্থান আশা করা হয়েছিল।
বিশ্লেষকেরা মনে করেন, আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতিনির্ধারণী সুদের হার বাড়ানোর পদক্ষেপ নিতে পারে।