যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে সুদের হার বাড়বে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে আগামী মাসে (সেপ্টেম্বর) নীতিনির্ধারণী সুদের হার বাড়তে পারে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রভাবশালী এক সদস্য এই তথ্য জানিয়েছেন।
এ প্রসঙ্গে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট উইলিয়াম ডাডলি বলেন, ‘আমরা সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি এসে গেছি। সুদের হার বাড়ানোর এটি সঠিক সময়।’
তবে ফক্স বিজনেস নেটওয়ার্ককে উইলিয়াম ডাডলি বলেন, সুদের হার বাড়ানোর বিষয়টি আর্থিক খাতের নতুন তথ্য-উপাত্তের ওপর নির্ভর করছে।