যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ইতিপূর্বে দেওয়া পূর্বাভাসের চেয়ে অর্ধেকের কম প্রবৃদ্ধি হয়েছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ২ শতাংশ; যা পূর্বাভাসের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ কম। আলোচ্য সময়ে ২ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস ছিল।
এ বছরের প্রথম প্রান্তিকেও যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন ১ দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৮ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। এদিকে এপ্রিল-জুন তিন মাসে দেশটিতে ভোক্তা ব্যয় তথা মূল্যস্ফীতি বেড়ে বার্ষিক হিসাবে ৪ দশমিক ২ শতাংশে উঠেছে।