যুক্তিতে অনবদ্য পল রোমার

স্পষ্ট বক্তব্য আর নতুন যুক্তি উত্থাপনের জন্য অনবদ্য পল রোমার। বহুদিন পর এমন কাউকে মুখ্য অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ দিল বিশ্বব্যাংক।
পল রোমার ‘ইনডোজেনাস গ্রোথ থিওরি’ নামের বিশেষ একটি ধারণার প্রবক্তা। বিখ্যাত হয়ে ওঠেন আশি থেকে নব্বইয়ের দশকেই, যখন অর্থনীতিতে প্রবৃদ্ধি মানে ছিল প্রযুক্তিগত পরিবর্তন। বলা হতো, কোনো কোনো দেশ প্রযুক্তিগত পরিবর্তন আনতে পারে, কোনো কোনো দেশ পারে না। ধরাই হতো প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমেই প্রবৃদ্ধির হার বাড়বে বা কমবে। তবে কোথা থেকে এই প্রযুক্তির উদ্ভব হবে, তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া হতো না। তখনকার প্রবৃদ্ধি মডেলগুলো ছিল ধারণানির্ভর।
পল রোমার এ যুক্তি নিলেন না। তিনি নতুন নতুন চিন্তা বা আইডিয়াতে বিশ্বাসী। তিনি বললেন, নতুন ধারণা তখনই আসবে, যখন একটি কোম্পানি মেধা, গবেষণায় বিনিয়োগ করবে। তাঁর মতে, প্রযুক্তির উন্নয়নের আগে নতুন চিন্তাধারার প্রকাশ ঘটাতে হবে।
নব্বইয়ের দশকে বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদের দায়িত্বে ছিলেন ল্যারি সামারস ও জোসেফ স্টিগলিৎজ। ল্যারি বিভিন্ন সময়ই পুরোনো থিওরি নিয়ে তর্ক করেছেন। নিজের যুক্তি দেখিয়েছেন। স্টিগলিৎজ, ৯০-এর দশকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেশ কিছু শর্ত নিয়ে কঠোর সমালোচনার জন্য বিখ্যাত হয়ে আছেন। এমনকি একসময় তাঁকে মুখ্য অর্থনীতিবিদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে খুব বেশি সরব ছিলেন না মুখ্য অর্থনীতিবিদেরা। দ্য ইকোনমিস্ট