প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয় মাস বাড়াল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর মন্ত্রিপর্যায়ের এক বৈঠকে সম্প্রতি নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তটি নেওয়া হয়। এর ফলে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞার আওতায় থাকবে রাশিয়া। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের কারণে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। এ নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার তেল, আর্থিক ও প্রতিরক্ষা খাত রয়েছে। এদিকে ইইউ নিষেধাজ্ঞা বাড়ানোর পর রাশিয়াও পাল্টা পদক্ষেপ হিসেবে ইইউর ২৮টি সদস্য দেশ থেকে খাদ্য আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ ২০১৭ সালের শেষ পর্যন্ত বাড়িয়েছে।