লস অ্যাঞ্জেলেসে রিহ্যাবের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের গারল্যান্ড হোটেলে তিন দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা গতকাল রোববার শেষ হয়েছে।
মেলায় বাংলাদেশের ৪৩টি আবাসনপ্রতিষ্ঠান অংশ নেয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের কনসাল জেনারেল সুলতানা লায়লা হোসেন, রিহ্যাবের সভাপতি শামসুল আলামিন, ঊর্ধ্বতন সহসভাপতি রবিউল হক, সহসভাপতি লিয়াকত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দুলাল, কোষাধ্যক্ষ সরদার আমিন, মেলার আয়োজক কমিটির কো-চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী ও সারোয়ারদী ভুইয়া।