প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রমবর্ধমান যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে এমিরেটস এয়ারলাইন পর্তুগালের রাজধানী লিসবনে আগামী ১ জানুয়ারি থেকে দৈনিক একটির পরিবর্তে দুটি করে ফ্লাইট উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করবে। ২০১২ সালের জুলাইয়ে এ শহরে প্রথম ফ্লাইট শুরুর পর থেকে বছরে গড়ে প্রায় ১৫ শতাংশ চাহিদা বাড়ছে। বোয়িং ৭৭৭-৩০০ই আর উড়োজাহাজ দিয়ে এ পথে উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করবে এমিরেটস। উড়োজাহাজটিতে আটটি প্রথম শ্রেণির স্যুট, ৪২টি শয়নোপযোগী ফ্ল্যাট বেড বিজনেস শ্রেণি ও ৩১০টি প্রশস্ত ইকোনমি শ্রেণির আসন রয়েছে। এমিরেটস বর্তমানে ইউরোপের মোট ৩৭টি গন্তব্যে প্রতিদিন ৬৫টি ফ্লাইট পরিচালনা করছে। এমিরেটস ঢাকা থেকে এখন প্রতিদিন দুবাই অভিমুখে তিনটি ফ্লাইট পরিচালনা করছে। বিজ্ঞপ্তি