শুরু হচ্ছে মার্কিন পণ্য প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বৃহস্পতিবার থেকে ঢাকার সোনারগাঁও হোটেলে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী মার্কিন পণ্যের প্রদর্শনী ‘২৪ তম ইউএস ট্রেড শো’। যুক্তরাষ্ট্র দূতাবাস ও বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে।
বৃহস্পতিবার সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রাজধানীর একটি হোটেলে আজ মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন অ্যামচ্যাম-এর সভাপতি নুরুল ইসলাম। অনুষ্ঠানে জানানো হয়, এবারের প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের ৪০টি প্রতিষ্ঠানের ৬৪টি বুথ থাকবে। তিন দিনের এ মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০ টাকা। তবে স্কুলের নির্ধারিত পোশাকে ছাত্র-ছাত্রীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে।