সিআইপি কার্ড পেয়েছেন ১১ অনাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী-আয় পাঠিয়ে অর্থনীতিতে অবদান রাখায় ২০১৩ সালের জন্য ১১ জন অনাবাসী বাংলাদেশিকে সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) কার্ড প্রদান করা হয়েছে।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে এ উপলক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন, অতিরিক্ত সচিব হযরত আলী, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডিজি বেগম শামছুন নাহার উপস্থিত ছিলেন।
বৈদেশিক মুদ্রা প্রেরণকারী বিভাগে ১০ জন সিআইপি কার্ড পেয়েছেন। এঁরা হলেন দুবাইপ্রবাসী মোহাম্মদ মাহতাবুর রহমান, আবুল কালাম ও মুহাম্মদ আবুল কালাম, ব্রিটেনপ্রবাসী মোহাম্মদ আলী তালুকদার ও আদনান ইমাম, কাতারপ্রবাসী মোহাম্মদ সামছুল আলম, আবদুল আজিজ খান ও রফিকুল ইসলাম এবং ওমানপ্রবাসী আবুল কামাল আজাদ ও কাজী সফিকুল ইসলাম। এ ছাড়া বাংলাদেশি পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে রাশিয়াপ্রবাসী ফিরোজ উল আলম সিআইপি কার্ড পেয়েছেন। এই ১১ জনই আগামী এক বছর সিআইপি হিসেবে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।