প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমিরেটস এয়ারলাইন যুক্তরাষ্ট্রের সিয়াটলে দ্বিতীয় দৈনিক ফ্লাইট বা উড্ডয়ন শুরু করেছে। এর ফলে দুবাই-সিয়াটল-দুবাই পথে এমিরেটসের যাত্রী পরিবহনক্ষমতা ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বোয়িং ৭৭৭-২০০ এলআর উড়োজাহাজ দিয়ে এই ফ্লাইট পরিচালিত হচ্ছে। বর্তমানে দুবাই-সিয়াটল পথে যাত্রীরা উভয় গন্তব্য থেকেই সকাল ও সন্ধ্যায় ফ্লাইট-সুবিধা পাচ্ছেন। এ ছাড়া আলাস্কা এয়ারলাইনসের সঙ্গে অংশীদারি চুক্তির ফলে এমিরেটসের যাত্রীরা সিয়াটল থেকে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড, এনকোরেজ, হনুলুলু, বিলিংস ও বয়েস এবং কানাডার ভ্যানকুভার, অ্যাডমন্ট, ভিক্টোরিয়া ও ক্যালগেরিতে সুবিধাজনক ফ্লাইট সংযোগ পাচ্ছেন।
বিজ্ঞপ্তি